ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দুবাই‌ যাচ্ছেন ডিপজলসহ এক ঝাঁক তারকা

বিজয় দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানের ৫ম আসর বসবে আগামী ১৬ ডিসেম্বর। দুবাই‌য়ের সালা‌দিন রো‌ডের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এই আয়োজন। ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩ এর পুরস্কারের এ আস‌রে অংশ নিতে দুবাই যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ডিপজলসহ একঝাঁক বাংলাদেশি তারকা। জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবেন আসিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো, নিরব, ইধিকা পাল, মুশফিক আর ফারহান, তওসিফ মাহবুব, কোনালসহ অনেকে।


দুবাই‌য়ে স্টার অ্যাওয়ার্ডে অংশ নেওয়া সম্পর্কে ডিপজল বলেন, “আমার অনেক ভালো লাগছে এমন একটা অনুষ্ঠানে অংশ নেব ভেবে। নানা কারণে দুবাই যাওয়া হয়। তবে এবার যাচ্ছি পুরস্কার অনুষ্ঠানে। দেশের বাইরে যেসব প্রবাসী ভাইরা থাকেন, তাদের আনন্দ দিতে পারব- এটা আমার জন্য ভালো লাগার একটা ব্যাপার। ’


চলচ্চিত্র অঙ্গনের এই প্রযোজক ও অভিনয়শিল্পী সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আবারও দর্শকদের আলোচনায় আসেন।  

ads
ads
ads

Our Facebook Page